×
ব্রেকিং নিউজ :
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন
  • প্রকাশিত : ২০১৮-১২-০৭
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীর নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার মধ্যে হতে হবে
নিউজ ডেস্ক:–আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার অধিক হতে পারবে না। এছাড়া প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৪৪বি এর ৩ দফা বলে নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ও ভোটার প্রতি এ নির্বাচনি ব্যয় নির্ধারণ করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৪৪বি এর ৩ দফা মতে কোনো প্রার্থী যে রাজনৈতিক দল হতে মনোনয়ন পাবেন তার জন্য উক্ত রাজনৈতিক দল কর্তৃক কৃত খরচসহ তার নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ভোটার প্রতি হারে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দ্বারা ভোটার প্রতি ব্যয়ের হার ১০ টাকা নির্ধারণ করেছে। উল্লেখ্য, ভোটার প্রতি নির্বাচনি ব্যয় যাই নির্ধারিত হোক না কেন নির্বাচনি এলাকায় প্রার্থী কর্তৃক মোট নির্বাচনি ব্যয় ২৫ লাখ টাকার ঊর্ধ্বে হবে না।-পিআইডি  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat