×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের পর দিন কোনো ধরনের শোডাউন করা যাবে না : সিইসি
নিউজ ডেস্ক:–নির্বাচনের পর দিন কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে জয়ী প্রার্থীদের নির্বাচনের পরদিন বিজয় মিছিলসহ কোনো ধরনের শোডাউন করা যাবে না। নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন সিইসি। এই নির্দেশ লঙ্ঘন না করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কড়া বার্তা দেন তিনি। সভায় আইনের সঠিক প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনাররা। তারা বলেন, আইন কখনো একা শক্তিশালী হয় না। তাই সবাই মিলে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে। নির্বাচনের উৎসব যেন কোনো অবস্থাতেই প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য নির্বাচনের ভোট উৎসবে সবাইকে সামিল করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আইনানুগ নির্বাচনের কথা মুখে না বলে কাজে করে দেখাবার আহ্বান কমিশনার মাহবুব তালুকদারের। কালো টাকা আর পেশি শক্তির প্রভাব খাটানো কোনো প্রার্থীকে সংসদে যাবার সুযোগ না করে দেয়ার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার। কমিশনার রফিকুল ইসলাম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উল্কার মতো কাজ করার নির্দেশ দেন। আইনের চোখ বাঁধা থাকলেও অন্তরের চোখ দিয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্দেশ কমিশনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat