×
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান
নিউজ ডেস্ক:–নিজ নিজ শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যে উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ প্রধান অতিথি হিসেবে রাজধানীর বিয়াম মিলনায়তনে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যবহার করে শিল্প কারখানায় সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ইতোমধ্যে জাতীয় আয়ের শিল্পখাতের অবদান ৩৩.৭১ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ অর্জনে ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করা হবে বলে তিনি জানান। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনপিও’র পরিচালক এস.এম. আশরাফুজ্জামান, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, অকো-টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, প্রিমিয়াম সুইটস্ বাই সেন্ট্রালের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম ইকবাল, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুস সাদাত চৌধুরী, ট্রিম ট্যাক্স বাংলাদেশের স্বত্ত্বাধিকারী সাহিদা পারভীন এবং করিম জুট মিলস্ লিমিটেডের প্রকল্প প্রধান আবু সায়েদ মোঃ মামুন-উর-রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্প উদ্যোক্তারা সরকারের এ স্বীকৃতি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। এ উদ্যোগ আগামী দিনে নতুন নতুন প্রতিষ্ঠানকে নিজ নিজ শিল্প কারখানায় উৎপাদনশীলতা বাড়িয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখার অনুপ্রেরণা যোগাবে বলে তারা মন্তব্য করেন। শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চমবারের মতো এ পুরস্কার দেয়া হয়। ২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎশিল্প ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিঃ, বিএসআরএম স্টিলস্ লিমিটেড। মাঝারিশিল্প ক্যাটাগরিতে অকোটেক্স লিমিটেড, বি আর বি পলিমার লিমিটেড, ন্যাসেনিয়া লিমিটেড। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লি., আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মাইক্রোশিল্প ক্যাটাগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ। কুটিরশিল্প ক্যাটাগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার, প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে রেণউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লি., করিম জুট মিলস লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat