×
ব্রেকিং নিউজ :
জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আওয়ামী লীগের লক্ষ্য : শেখ হাসিনা
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখায় আওয়ামী লীগের লক্ষ্য। আপনারা যদি আর এক বার সেবা করার সুযোগ দেন তাহলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের কোমরপাড়ের পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, মাদকের হাত থেকে ছেলে-মেয়েদের বাঁচাতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে বাবা-মাকে খেয়াল রাখতে। যুবক সমাজ যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য শিক্ষক ও আলেমদের ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকার পথে রওনা হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পথসভা করেন। এর পর তিনি ফরিদপুরের কোমরপাড়ে পথসভা করেন। এছাড়া রাজবাড়ী রাস্তারমোড় (রাজবাড়ী জেলা), আরোয়া ইউনিয়ন, পাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গীপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিকালে শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat