×
ব্রেকিং নিউজ :
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০১৮-১২-১৪
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্য ধর্মের অনুসারীদের কাছেও ইসলামের শান্তির বাণী পৌঁছাতে হবে : ধর্মমন্ত্রী
নিউজ ডেস্ক:–মদিনার ইসলাম ছিল সকল মানুষের ধর্ম। মহানবী (সা.) সকল বিশ্বাসের মানুষের নিকট ইসলামের বাণী প্রচার করে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। মানবিক আবেদনের কারণেই ইসলাম এত দ্রুত বিস্তৃতি লাভ করেছিল। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীদের কাছেও ইসলামের শান্তির বাণী পৌঁছাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদিনার মানবিক ইসলামের বাণী প্রচারের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।’ ধর্মমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খুবই ছোট একটি সংখ্যার মুসলিম নামধারী বিপথগামীরা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ অবলম্বন করেছে। এরা কোনোভাবেই ইসলামের পক্ষের শক্তি নয়। যে কোনো মূল্যে বিপথগামী এসব ব্যক্তিদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। মন্ত্রী তাঁর বক্তব্যে আলেম ওলামাদের আরো বেশি সামাজিক ও মানবিক মূল্যবোধ লালনের প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat