×
ব্রেকিং নিউজ :
এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৮-১২-১৭
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ত্রী-সন্তানদের ‘হত্যা করে যুবকের আত্মহত্যা’
নিউজ ডেস্ক:–চাঁদপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভোরে দেখতে পান বাড়ির পুকুরে ভাসছে নারীর লাশ, বাড়ির বিছানায় ওই নারীর দুই শিশুর লাশ আর বাড়ির আড়ায় ঝুলছে ওই নারীর স্বামীর লাশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন পরিবারটির কর্তা। আজ সোমবার ভোরে সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর এলাকার একটি বাড়ি থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়। নিহত চারজন হলেন মাইনুদ্দিন সরদার (৩০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৪) এবং ওই দম্পতির দুই শিশু মিথিলা (৫) ও সিয়াম (২)। জানা যায়, মাইনুদ্দিন সরদারের সঙ্গে সাত বছর আগে ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। এরই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি ফাতেমার পরিবারের। রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন জানান, নিহত মাইনুদ্দিনের সরদারের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় গত দুই দিন আগে মাইনুদ্দিন  স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়ি নিয়ে আসেন। আজ ভোর রাত ৫টায় প্রথমে স্ত্রী ফাতেমা বেগকে হত্যা করে পুকুরে ফেলে দেন। পরে মেয়ে মিথিলা ও ছেলে সিয়ামকে হত্যা করে ঘরের বিছানায় ফেলে রাখে। পরে মাইনুদ্দিন সরদার নিজে ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানিয়েছেন, খবরটি পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat