×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৫
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন
নিউজ ডেস্ক:–প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেবন।’ এর আগে, ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন। এছাড়া, তিনি গত ১৯ ডিসেম্বর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী সফরে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তৃতা করেন। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন। নির্বাচনী সফরের তৃতীয় পর্বে আওয়ামী লীগ প্রধান ২৩ ডিসেম্বর রংপুর ও দিনাজপুর সফর করেন এবং এ দুই উত্তরাঞ্চলীয় জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন। এছাড়া, প্রধানমন্ত্রী ২১ ও ২৪ ডিসেম্বর রাজধানীর যথাক্রমে গুলশান ও কামরাঙ্গীর চরে দু’টি নির্বাচনী জনসভায়ও বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat