×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-১২-২৫
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিবেন, দেশে শান্তি ও উন্নয়ন পাবেন : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিবেন, দেশে শান্তি ও উন্নয়ন পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে আরো উন্নয়ন হবে। আজ বিকেলে সদর আসনের (ভোলা-১) রাজাপুর ইউনিয়নের শান্তির হাট বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই গ্রামে মানুষের ঘরে ঘরে আজকে বিদ্যুৎ গেছে ও রাস্তা পাঁকা হয়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে ভোলাসহ অনেকে এলাকা। গ্রামের অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানান সুবিধা দিচ্ছেন শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে আবার সরকার গঠন করতে পারলে প্রত্যেকটা গ্রাম হবে শহর। গ্রামে বসেই মানুষ শহরের সকল সুজোগ সুবিধা ভোগ করবে। তাই আমরা স্লোগান দিয়েছি, আমার গ্রাম-আমার শহর। ভোলাকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে জানিয়ে তোফায়েল বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে এখানে শিল্পায়ন হবে। বিদ্যূৎ কেন্দ্র হবে। বেকারদের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে। ভোলা-বরিশাল সেতু হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সভায় বক্তব্য দেন।পরে তিনি ইলিশা ইউনিয়নে অপর এক পথসভায় বক্তব্য দেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat