×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৯
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কন্ঠে হতাশার সুর বেজে উঠেছে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কন্ঠে হতাশার সুর বেজে উঠেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত অনুকূল, শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ রয়েছে।’ আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় নোয়াখালী-৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন সেলিম, মাহমুদুর রহমান জাবেদ, আব্দুল মমিন ও আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হচ্ছে । নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সহায়তা দিচ্ছে। এখানে সরকার কেবলমাত্র সহায়ক ভূমিকার দায়িত্ব পালন করছে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সরকার সহায়তার কাজ করছে। আমার বিশ^াস নির্বাচন সঠিক পথেই চলছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নেতা কর্মীদের বলেছি ভোট কেন্দ্র রক্ষা করতে। এর অর্থ হচ্ছে ভোটাররা যেন নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করা। তিনি এবারের নির্বাচনে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন ঘটবে উল্লেখ করে বলেন, ‘বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারির মতো ভোটার বিহীন নির্বাচন হবে না। আমাদের জয়ের ব্যপারে কোন সন্ধেহ নেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে। যাদের নির্বাচনে জয়ের আশা নেই বললেই চলে তারাই বিশৃখলা করে। পরে মন্ত্রী সকালে জেলার বিশিষ্ট শিল্পপতি আল আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিনারায়ণপুরস্থ মরহুমের বাসায় যান এবং তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান। এছাড়াও তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের কবর জিয়ারত করেন। - বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat