×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-৩১
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট। ইতোমধ্যে যেসব আসনে ফলাফল প্রকাশিত হয়েছে তাতেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে দলটির। এই নির্বাচনে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে। তারা ইতোমধ্যে ফল প্রত্যাখ্যান করে পুন:নির্বাচনের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন, রিটার্নিং কার্যালয় ও আমাদের প্রতিনিধিদের সূত্রে প্রাপ্ত খবর থেকে, এ পর্যন্ত ২২৭টি বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে বেসরকারি ফলাফলে মোট ১৯৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে চারটি আসনে বিরোধী ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনে জিতছে। রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকে পাওয়া গেছে। এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ ঘটে কয়েকটি কেন্দ্রে। নির্বাচনের আগের রাত থেকে সহিংসতায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রায় ৫১টির মতো আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীরা ভোট শেষ হওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদে দুই তৃতীয়াংশের অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ফের সরকার গঠন করে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের মধ্যেই ভূমিধ্বস জয় পেল মহাজোট। এছাড়াও ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। পরে জাতীয় পার্টি ও জাসদ (রব) এর সমর্থনে প্রথমবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তাই এবার নতুন সরকার গঠনের মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। ইত্তেফাক/কেআই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat