×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৬
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রী হচ্ছেন যারা
প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আটজন। আর বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৪৭ জনে। রবিবার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। যারা প্রথমবারের মতো সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রী হচ্ছেন: এ কে আব্দুল মোমেন: সিলেট-১ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করেন। মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। শ ম রেজাউল করিম: পিরোজপুর-১ থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই আইন বিষয়ক সম্পাদক প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পান। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. জাকির হোসেন: কুড়িগ্রাম-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। জাহিদ ফারুক: প্রথমবারের মতো বরিশাল-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি। তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কে এম খালিদ: ময়মনসিংহ-৫ থেকে নির্বাচিত এ সংসদ সদস্যকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এ কে এম এনামুল হক শামীম: শরীয়তপুর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মহিবুল হাসান চৌধুরী নওফেল: তিনি চট্টগ্রাম-৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য। চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে তিনি। তাকে শিক্ষা উপমন্ত্রী করা হয়েছে। তিনি চট্টগ্রাম-৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য। মো. মুরাদ হাসান: জামালপুর-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি। তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। সোমবার তারা শপথ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat