×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করলো বিরাট কোহলির টিম ইন্ডিয়া
স্পোর্ট ডেস্ক:-অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করলো বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত। সোমবার সিডনি টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। চতুর্থ টেস্ট ড্র হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ দুইই হয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। এর আগে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে সাত উইকেটে ৬২২ রানের পাহাড় গড়েছিল ভারত। এর জবাবে ব্যাট করতে নেমে ৩০০ রান অল আউট হয়ে যায় অজিরা। ভারতের দাপটে নিজেদের দেশের মাটিতেই ৩০ বছর পর ফলো অন করতে বাধ্য অস্ট্রেলিয়া দল। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে যখন খেলা বন্ধ করে দিতে হয়, তখন দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ৬। চতুর্থ টেস্ট ড্র করতে হলে প্রায় দেড় দিন ক্রিজে টিকে থাকতে হত তাদের। অজিদের বর্তমান পারফরমেন্সে যেটা প্রায় অসম্ভব ছিল বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। বৃষ্টি ব্যাঘাত না ঘটালে চতুর্থ টেস্টও হয়তো ভারত জিততো। এর আগে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ৩১ রানে জেতে ভারত। পারথ-এ দ্বিতীয় টেস্টে ১৪৬ রানে জয় লাভ করে অস্ট্রেলিয়া। মেলবোর্নের তৃতীয় টেস্ট আবার ১৩৭ রানে জয় পায় টিম ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat