×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৈয়দ আশরাফের মিলাদে যোগ দিলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক:–  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, মরহুমের পরিবারের সদস্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মরহুমের পরিবার যৌথভাবে এ মিলাদ মাহফিলের আয়োজন করে। বর্ষীয়ান মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদদের এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মাহফিলে রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং গতকাল সোমবার শপথ নেয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের সাফল্য কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। ১৯৭১ সালের মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ৬৮ বছর বয়সে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat