×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীকরা বিরোধীদলে থাকলে তা তাদের, সরকারের জন্যও ভাল : কাদের
নিউজ ডেস্ক:–  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরীকরা বিরোধী দলে থাকলে তা তাদের জন্যও ভালো, সরকারের জন্যও ভাল। তিনি বলেন, কারণ সংসদে শক্তিশালী বিরোধীদল থাকলে সরকারের ভুল-ত্রুটি সংশোধন করা সুবিধা হয়। দায়িত্বশীল বিরোধিতা দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। কাদের আরো বলেন, ‘কেন্দ্রীয় ১৪ দলের শরীকরা অনেকে বিরোধীদলের ভূমিকা পালনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয় উপলক্ষে আওয়ামী লীগের আগামী ১৯ জানুয়ারি শনিবারের বিজয় সমাবেশের মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম এমপি ও এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল একটি আদর্শিক জোট এবং মহাজোট হলো কৌশলগত একটি নির্বাচনী জোট। তিনি বলেন, ১৪ দল এবং মহাজোট ও আওয়ামী লীগের মধ্যে সম্পর্কের কোন টানাপোড়েন নেই। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করে থাকি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি দেয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন লেজেগুবুরে অবস্থা, আর জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙ্গনের সূর। তিনি বলেন, মির্জা ফখরুলের বক্তব্য শুনে মাঝে মাঝে ভয় হয়, বেপরোয়া গাড়ীর চালক যেভাবে দুর্ঘটনা ঘটিয়ে জানমালের ক্ষতি করে তেমনিভাবে তিনি (ফখরুল) বেপরোয়া রাজনীতিবিদের মতো দেশের ক্ষতি না করে বসেন। কাদের বলেন, বিএনপির রাজনীতি আমরা ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে দেখছি। কারণ হেরে যাওয়ার পর অনেকেই বেপরোয়া হয়ে যেতেই পারে। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে বিশাল জয়ের পর যে বিশাল দায়িত্ব থাকে সে বিষয়ে স্মরণ করিয়ে দেবেন। কাদের বলেন, আমরা বর্তমান সরকারের মেয়াদে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। আমরা উন্নত বাংলাদেশ ও ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করেছি। এসকল পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat