×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-২১
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইভান্সের সেঞ্চুরিতে কুমিল্লার বিপক্ষে প্রতিশোধ রাজশাহীর
স্পোর্ট ডেস্ক:- ইংল্যান্ডের লরি ইভান্সের সেঞ্চুরির সাথে নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেটের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৩তম ও ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৮ রানে হারিয়েছে রাজশাহী কিংস। প্রথম পর্বে কুমিল্লার কাছে ৫ উইকেটে হারের বদলা নিলো রাজশাহী। এই জয়ে ৭ ম্যাচে ৪টি জয় ও ৩টি হারে ৮ পয়েন্ট সংগ্রহে রেখেছে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট সংগ্রহে আছে কুমিল্লারও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী কিংস। ২৮ রানের ব্যবধানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। ওপেনার শাহরিয়ার নাফীস ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ০ ও মার্শাল আইয়ুব ২ রান করে ফিরেন। ৩৭ বলের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় রাজশাহী। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরান দুই বিদেশী ইভান্স ও ডসেট। চতুর্থ উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠেন তারা। দারুণ বোঝাপড়া গড়ে উঠে ইভান্স ও ডসেটের মধ্যে। তাই শুরুর ধাক্কা ভুলে বড় স্কোরের পথ পেয়ে যায় রাজশাহী। দলকে ভালো স্কোর এনে দিতে গিয়ে ইনিংসের শেষ ওভারে এবারের আসরের প্রথম ও নিজের টি-২০ ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি করে দেখান ইভান্স। নিজের মুখোমুখি হওয়া ৬১তম বলে সেঞ্চুরি করেন ইভান্স। শেষ পর্যন্ত ৯টি চার ও ৬টি ছক্কা ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন ইভান্স। হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া ডসেট অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ৪১ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিলো। চতুর্থ উইকেট জুটিতে ইভান্স-ডসেটের ৮৩ বলে ১৪৮ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় রাজশাহী। কুমিল্লার পক্ষে ২০ রানে ২ উইকেট নেন ইংল্যান্ডের লিয়াম ডসন। জয়ের জন্য ১৭৭ রানের টার্গেটে ভালো শুরুর চেষ্টা করে ব্যর্থ হন কুমিল্ল ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার তামিম ইকবাল ও আনামুল হক। ৩৪ বলে ৩৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন তারা। কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে ২৫ রান করে তামিম আউট হলে প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর শামসুর রহমানকে নিয়ে আবারো বড় জুটির চেষ্টা করেন আরেক ওপেনার এনামুল হক। এই জুটি ৩০ রানের বেশি দলকে এনে দিতে পারেননি। কুমিল্লার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন আনামুল। ২৩ বলে ২৬ রান করে ডসেটের শিকার হন তিনি। এরপরে কুমিল্লার ব্যাটসম্যানরা নিয়মিত বিরতি দিয়ে যাওয়া-আসা করেন। ফলে ম্যাচের লড়াই থেকে ছিটকে পড়ে কুমিল্লা। শেষ পর্যন্ত ১০ বাকী রেখেই ১৩৮ রানে গুটিয়ে যায় কুমিল্লা। পরের দিকে, পাকিস্তানের শহিদ আফ্রিদি ১৯, ইংল্যান্ডের ডসন ১৭ ও অধিনায়ক ইমরুল কায়েস-শামসুর রহমান ১৫ রান করে করেন। রাজশাহীর কামরুল ইসলাম রাব্বি ১০ রানে ৪ উইকেট নেন। ডসেট ২ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : রাজশাহী কিংস : ১৭৬/৩, ২০ ওভার (ইভান্স ১০৪*, ডসেট ৫৯*, ডসন ২/২০)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৬/৩, ২০ ওভার (আনামুল ২৬, তামিম ২৫, রাব্বি ৪/১০)। ফল : রাজশাহী কিংস ৩৮ রানে জয়ী। ম্যাচ সেরা : লরি ইভান্স(রাজশাহী)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat