×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েজ বোর্ডের জন্য কমিটি করায় প্রধানমন্ত্রীর প্রতি তথ্যমন্ত্রীর কৃতজ্ঞতা
নিউজ ডেস্ক:–নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রস্তাবিত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ কৃতজ্ঞতা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই কাজ করে চলেছি। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠনে আমাদের প্রস্তাব ও এর অনুমোদনই এর প্রমাণ।’ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত সাত সদস্যের কমিটি দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। নতুন সরকার গঠনের পর পূর্বের মন্ত্রিসভা কমিটি দিয়ে কাজ করা যায় না বিধায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়, ব্যাখ্যা করে তিনি বলেন, ওয়েজ বোর্ড সংক্রান্ত নতুন মন্ত্রিসভা কমিটির গেজেট প্রকাশের পর আজকের সভায় আলোচিত বিষয়গুলো কমিটির কাছে উত্থাপন করা হবে। ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার গণমাধ্যমবান্ধব সরকার এবং এ সরকারের নেতৃত্বেই দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ সাধিত হয়েছে। এর সাথে গণমাধ্যমকর্মীর সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নবম ওয়েজ বোর্ডের মাধ্যমে সংবাদপত্র মাধ্যমে কর্মরত সকলে যাতে উপকৃত হন সেটিই এ সরকারের লক্ষ্য। টেলিভিশন মাধ্যমে কর্মরতদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তির সম্ভাবনার বিষয়টিও আমরা আলোচনায় রেখেছি।’ তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সংগঠনদ্বয়ের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, মহাসচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat