×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ
নিউজ ডেস্ক:–নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী আজ শনিবার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে নৌ সদর দপ্তরে আজ বিকালে দায়িত্বভার হস্তান্তর গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নৌ প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর, গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারগণ, আঞ্চলিক কমান্ডারগণ, ব্যবস্থপনা পরিচালক ডিইডব্লিউ নারায়ণগঞ্জ, ব্যবস্থপনা পরিচালক সিডিডিএল ও ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিঃ এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোরা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পিতা এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মা মিসেস সাহেরা চৌধুরীর দ্বিতীয় সন্তান। তিনি ১৯৭৮ সালের জুন মাসে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বিভিন্ন ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি এবং ক্যাপস্টান কোর্স সম্পন্ন করেন। তাছাড়া, তিনি যুক্তরাষ্ট্রে ফ্লাগ অফিসার কম্পোনেন্ট কমান্ডার্স কোর্স সম্পন্ন করেন। চাকুরী জীবনে ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, কমান্ড্যান্ট, মেরিন একাডেমির কমান্ড্যান্ট, মেরিন ফিশারিজ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড এর প্রতিনিধি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে অংশগ্রহণ এবং রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন নিবন্ধ উপস্থাপন করেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত ১৫ ফেব্রুয়ারী ২০১৬ হতে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইংরেজি, জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ একজন কর্মকর্তা। এছাড়াও তিনি গলফ, স্কোয়াস ও টেনিস খেলতে ভালবাসেন। ব্যক্তিগত জীবনে ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিনী ডাঃ আফরোজা আওরঙ্গজেব এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat