×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেধার পাশাপাশি দেশপ্রেম থাকতে হবে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:– তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘মানবিক উৎকর্ষ সাধনের জন্য মেধার পাশাপাশি দেশপ্রেম ও মননশীলতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবি সংগঠন ‘কথক’ আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল পোয়েট সামিট ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে দেশি-বিদেশি কবিদের উষ্ণ অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু তার বক্তৃতায় প্রায়শই কবিতার পঙক্তি উচ্চারণ করতেন, তিনি নিজেও কাব্যপ্রেমী ছিলেন।’ এ সময় তথ্যমন্ত্রী কবি আমিনুর রহমান সম্পাদিত ‘বিশ্বসেরা সমকালীন কবিদের কবিতা’সহ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং দেশি-বিদেশি ১৫জন কবির হাতে কথক সম্মাননা তুলে দেন। তিনদিন ব্যাপী এ সম্মেলনে ইরাক, উরুগুয়ে, কঙ্গো, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্যসহ স্বদেশী কবিরা অংশগ্রহণ করেন। এদেশের কবিদের মধ্যে আমিনুর রহমান, আসাদ চৌধুরী, হায়াত সাইফ, মুহম্মদ নূরুল হুদা ও জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat