×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০২-০২
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরাপদ খাদ্য তৈরি হোক নিজ বাড়ি থেকেই : খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য তৈরি হোক নিজ বাড়ি থেকেই। রান্নাঘর হোক পরিষ্কার-পরিচ্ছন্ন। বাড়ির কাজের মেয়েদের হাত সাবান দিয়ে পরিষ্কার ও হাতে গ্লোব পরার পরামর্শ দেন তিনি। শনিবার সকাল ৯টার দিকে জাতীয় নিরাপাদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ভেজাল খাদ্য নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করেছি। ভেজাল খাদ্য নির্মূলে একটি কর্তৃপক্ষ আছে। রেস্টুরেন্টগুলোকে তিন ক্যাটারি সবুজ, নীল ও হলুদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে ভেজাল খাদ্য নিমূর্লের দায়িত্ব শুধু জনপ্রতিধি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নয়, দায়িত্ব সবার। এজন্য আগে নিজেদের সচেতন হতে হবে। পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর খাদ্য গুদাম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat