×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০২-১২
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯
আন্তর্জতিক ডেস্ক:-ভারতের রাজধানী দিল্লিতে এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে আজ ভোর ৪টা নাগাদ আগুন লাগে। দমকলের ২৬টি ইঞ্জিন আগুন নেভাতে কাজ করে। সকাল ৭ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবরে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা মোবাইলে ধারণকৃত ভিডিও রেকর্ডে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া বেরিয়ে ছেয়ে গিয়েছে চতুর্দিক। পুলশ জানায়, অন্তত ২৫জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল বাহিনী অনুমান করছে শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। হোটেলটির প্রায় ৪০টি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat