×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাওলানা জোবায়েরের অনুসারীদের আখেরি মোনাজাত আজ
নিউজ ডেস্ক:– ৫৪তম বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। সকাল থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। বয়ান করছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ। তার বক্তব্য বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়েতি বয়ান শেষে বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শুক্রবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় শনিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আখেরি মোনাজাতে নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। মাওলানা জোবায়ের অনুসারিদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা পরিচালনা শেষে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের পালা। কাল রবিবার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সা’দ অনুসারিদের পরিচালনায় দুদিন ব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চার দিনের ৫৪তম বিশ্ব ইজতেমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat