×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মধ্যাঞ্চলে ছুরিকাঘাতে আহত ১১
আন্তর্জতিক ডেস্ক:-চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি পথচারীদের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালালে ১১ জন আহত হয়। লোকটি মানসিক ভারসাম্যহীন। জিয়াংজি প্রদেশের জি আন নগরীর পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী গো কাইবীন নামের ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র। গো’য়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের কারোর প্রাণহানির আশঙ্কা নেই। আহতদের মধ্যে পুলিশ ও ছাত্র রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ও ঘটনা তদন্ত করা হচ্ছে। চীনে ছুরি হামলার ঘটনা বিরল নয়। যদিও সেখানে আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়েধাজ্ঞা রয়েছে। চলতি মাসের গোড়ার দিকে উত্তারাঞ্চলীয় গানসু প্রদেশের এক গ্রামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সন্দেহে আট ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা ও অপর সাত ব্যক্তিকে আহত করে। গত আগষ্ট মাসে চীনের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি ছয় ব্যাক্তিকে আঘাত করে হত্যা করে। সে তার বান্ধবী ও আত্মীয়দের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এর আগে গাড়ি নিয়ে যাওয়ার পথে পথচারীদের আঘাত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat