×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
নিউজ ডেস্ক:-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ শেষে আজ এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন। হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোন ধরনের সহিংসতা হয়নি, কোন কেন্দ্র স্থগিতও হয়নি। কত শতাংশ ভোট পরেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা দুই সিটির সব গুলো কেন্দ্র মিলে অনুমান করছি ৫০ শতাংশ ভোট পরতে পারে। তবে এটা এখনো হিসাব করিনি। শুধুমাত্র অনুমান করছি।’ ১ মার্চ ভোটার দিবসের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমভাবে আগামীকাল জাতীয় ভোটার দিবস পালিত হবে। সারাদেশে এই দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনেও দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, হালনাগাদের কাজ আনুষ্ঠানিক ভাবে আগামীকাল থেকে শুরু হবে। কাল নতুন ৬ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র প্রদানের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat