×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে : স্পিকার
নিউজ ডেস্ক:-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্স-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠতে সবাইর প্রতি আহবান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বকে মোকাবেলা করতে দক্ষতা উন্নয়নের বিকল্প নাই। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর। বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবিড় পরিচর্যায় এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি সময় এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যতার হারও কমে আসব। ইতোমধ্যে বিগত এক দশকে দারিদ্র্যের হার ৪০শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে। স্পিকার বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী ও ভোকেশনাল শিক্ষার প্রসার দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারিগরী শিক্ষা ও এ সংক্রান্ত প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে, যা সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat