×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৩-১০
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
নিউজ ডেস্ক:-নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন মনে করে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন। সচিব বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭৮টি উপজেলার মধ্যে ৫ হাজার ৮৪৭টি কেন্দ্রের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এগুলোতে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’ ভোটারদের উপস্থিতির হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপস্থিতির হার এখনো জানা যায়নি। ভোট গণনা শুরু হয়েছে। এটা শেষ হলে পরবর্তীতে জানা যাবে কত শতাংশ ভোট পড়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যখন খুববেশি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণকারী হয় এবং সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়ে। অনিয়মের কারণে কয়েকজন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইসি সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat