×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৩
  • ১০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেডিকেল কলেজগুলোতে ভূটানী শিক্ষার্থীর কোটা বাড়ানোর অনুরোধ ভূটানের রাষ্ট্রদূতের
নিউজ ডেস্ক:-বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নিজ দেশের শিক্ষার্থীর কোটা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ভুটান। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি এ অনুরোধ জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চিকিৎসা-শিক্ষা ব্যবস্থার গুণগত মানের ব্যাপারে ভূটানসহ এশিয়ার অনেক দেশের আস্থা রয়েছে এবং এদেশ থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা নিজ-নিজ দেশের পেশায় উৎকর্ষতা দেখাচ্ছেন। আগামী এপ্রিলে ভূটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার দেশে চিকিৎসা-শিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিকেল শিক্ষার মান যেন কোনো ভাবেই ক্ষুন্ন না হয় সেজন্য কঠোর পদক্ষেপও নেয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এখানকার ওষুধ শিল্পও আজ যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিতে সহায়তা করার জন্যও রাষ্ট্রদূতকে আহবান জানান। ভূটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় ভূটান বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বন্ধু হিসাবে ভূমিকা রেখে চলেছে। বৈঠকে উভয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat