×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে গণহত্যা বিষয়ক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
নিউজ ডেস্ক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে ‘জেনোসাইড এন্ড মাস ভায়োলেন্স’ শীর্ষক দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলন আজ বিশ^বিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শুরু হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ‘গণহত্যার রাজনীতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার সাক্ষী এই বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। তখন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে রিকশাওয়ালারাও এর শিকার হয়েছিল। তিনি বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও গণহত্যা সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat