×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৫
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক:- কক্সবাজারের টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে লেদা রোহিঙ্গা ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মতলব গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তির বাগানের সি-২৪ রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তির বাগানের সি-২৪ রাস্তায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, সি-ব্লকের ৯৩নং রোমের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে আবদুল মতলবকে গুলি করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও পরে চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।নয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ক্যাম্প চেয়ারম্যান আব্দুল মতলব গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ইউএনও মো. রবিউল হাসান জানান,দুর্বৃত্তদের গুলিতে ক্যাম্প কমিটির চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat