×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি প্রধান বিচারপতির আহবান
নিউজ ডেস্ক:-প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন-বেলা দুইটার পর আদালত যদি বন্ধ হয়ে যায় তবে কোনদিনই লাখ লাখ মামলার জটের অবসান হবে না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক একই অনুষ্ঠানে বলেন, আইনী লড়াইয়ের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধান বিচারপতি এবং মন্ত্রী আজ কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন করেন অতিথিরা। এসময় সেখানে দু’টি গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি। পরে তারা আলোচনায় অংশ নেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat