×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির ব্যর্থ নেতাদের পদত্যাগ করা উচিত : মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:-আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে না পারায় বিএনপির ব্যর্থ নেতাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করা উচিত। আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির আন্দোলন করার মুরদ নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রেসকাব-নয়াপল্টনে আটকে আছেন। তিনি বলেন, এখনো সময় আছে, প্রেসক্লাব-নয়াপল্টনে আটকে না থেকে সংসদে এসে কথা বলুন। এতে তারা ফল পেলেও পেতে পারেন। নইলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি ও দোয়া করি সবাই ভালভাবে ভবন থেকে বের হয়ে আসতে পারবেন। তিনি বলেন, কিভাবে কী কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। গণতন্ত্রী পার্টির সভাপতি ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat