×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মসজিদে হামলার পর সরাসরি সম্প্রচারের নিয়ম কঠিন করছে ফেসবুক
নিউজ ডেস্ক:-ফেসবুক শুক্রবার বলেছে, তারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে। অতি সহজে ফেসবুক ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সম্প্রচার করায় তারা এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র। ক্রাইস্টচার্চের ওই দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ চরমপন্থী মুসল্লিদের ওপর এ বর্বর হামলা চালায়। অনলাইনে দেয়া এক পোস্টে প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে। তিনি আরো বলেন, ‘এমন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা তিনটি পদক্ষেপ গ্রহণ করছি। সেগুলো হলো-ফেসবুক লাইভ ব্যবহারের নিয়ম কঠিন করা, আমাদের প্লাটফর্মের প্রতি ঘৃণা পরিহারে আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নিউজিল্যান্ড কমিউনিটির প্রতি জোরালো সমর্থন।’ স্যান্ডবার্গ বলেন, এরআগে যারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও প্রচার করার ক্ষেত্রে এ প্লাটফর্মের মান লঙ্ঘন করেছে ফেসবুক তাদের নিষিদ্ধ করার চেষ্টা করছে। আমাদের সামাজিক বাস্তবতার ক্ষেত্রে ক্ষতিকর এমন সহিংস ভিডিও ফুটেজ বা ছবি দ্রুত চিহিৃত করে এগুলো শেয়ার করা বা পুনরায় পোস্ট দেয়া বন্ধে ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যার উন্নয়নেও কাজ করে যাচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat