×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে খেলাঘরের বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনা

নিউজ ডেস্ক:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ‘ওই দেখো মহাকালের মহামানব আজ জন্মশতবর্ষে’ প্রতিপাদ্যে আজ রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের সূচনা হয়।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি একইসঙ্গে খেলাঘরের জেলা ও আঞ্চলিক পর্যায়ের অনুষ্ঠানও শুরু হয় এদিন। লাল-সবুজ বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে ছিল শিশু শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে এক সুরে মিলে যায় অতিথি ও শিশুদের কণ্ঠস্বরগুলো। সবাই মিলে মমত্ববোধের আশ্রয়ে গেয়ে শোনায় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতীকী ‘গার্ড অব অনার’ প্রদান করে খেলাঘরের ভাইবোনেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat