×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৪
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঙালি বরাবরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাঙালি বরাবরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে।
তিনি বলেন, আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবহিকতায় বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। চিরায়ত বাঙালির এ ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে সারাদেশে সাংস্কৃতিক বলয় তৈরি করতে তিনি সবার প্রতি আহবান জানান।
তিনি আজ রাজধানীর শিশু পার্ক প্রাঙ্গণে ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত বর্ষবরণ উৎসব ১৪২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্ষবরণ উৎসবকে বাধাগ্রস্থ করতে অতীতে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা অতিক্রম করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঋৃষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও নির্মাতা আনোয়ার হোসেন এবং প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের নামে উৎসবটি উৎসর্গ করা হয়।
প্রতিমন্ত্রী সংবর্ধিত শিল্পী ইকবাল খোরশেদ ও ঝর্ণা সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat