×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৫
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি মো. শামীম গ্রেপ্তার

নিউজ ডেস্ক:-ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মো. শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ফেনীর তুলাতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে গ্রেপ্তারকৃত অন্য আসামিরা আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুসরাতের গায়ে আগুন লাগার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও ১২ জন জড়িত থাকার কথা উল্লেখ করেন। রবিবার বিকাল বেলায় মামলার অন্যতম দুই আসামি নুর উদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমকে আদালতে তোলার পর তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

তাদের মধ্যে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা কমিটির সহ-সভাপতি রুহুল আমিনের নামও রয়েছে। হত্যার ঘটনার সাথে জড়িত বেশিরভাগই উক্ত মাদ্রাসার আলিম ও ফাজিল শ্রেণির শিক্ষার্থী বলে আসামিরা জবানবন্দিতে উল্লেখ করেন।

এদিকে, ফেনীর পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুারোর (পিবিআই) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুর উদ্দিন ও শামীম তাদেরকে অনেক তথ্য দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। নুর উদ্দিন পিবিআই’র কাছে স্বীকার করে, অধ্যক্ষ সিরাজ উদদৌলা তাদেরকে (হত্যাকারীদের) নুসরাত জাহান রাফীর হত্যার পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে কী করতে হবে তা বিস্তারিত নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat