×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘এসব ভারতীয় বা ইসলামী সংস্কৃতির নয়’, শাহরুখ কন্যা সুহানাকে বিদ্রুপ

বিনোদন ডেস্ক:- বিদ্রুপ, কটাক্ষ যেন অন্তর্জালের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। থামাথামির কোনো লক্ষণ নেই। আর সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন বলিউড তারকাদের সন্তান। অদ্ভুত যুক্তি দেখিয়ে নেটিজেনরা আক্রমণ করেই চলেছে। এবার বিদ্বেষ পোষণকারীদের শিকার সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে লাগাতার বিদ্রুপের শিকার হচ্ছেন শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান। যদিও সুহানার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, তবুও তাঁর ভক্ত ও ফ্যান ক্লাবগুলো এ তারকা-সন্তানের ছবি ও ভিডিও লাগাতার পোস্ট করে চলেছে।

সম্প্রতি অন্তর্জালে সুহানা খানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে পার্টি উদযাপন করছেন তিনি। লালরঙা টিউব টপ আর কালো শর্টসে সুহানাকে দারুণ লাগছে। কিন্তু ‘বিদেশিদের’ সঙ্গে তাঁর পোজ ভালোভাবে নেয়নি নেটিজেনরা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সুহানা, এটা পশ্চিমা সংস্কৃতি। ভুলে যেও না তুমি ভারতীয় এবং এসব ভারতীয় বা ইসলামী সংস্কৃতির নয়।’

ছবিতে দেখা যাচ্ছে, সুহানার ছেলেবন্ধুরা উদোম গায়ে। রয়েছেন মেয়েবন্ধুরাও। তবে তাঁদের খোলামেলা পোশাক মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।

অভিনয়ে দক্ষ সুহানা খান। লন্ডনের থিয়েটারে একাধিক শো করেছেন। নাচেও সমান দক্ষ। কয়েক দিন আগে নেচে অন্তর্জালে উত্তাপ ছড়িয়েছেন শাহরুখকন্যা। ভাইরাল ভিডিওতে সুহানা খানকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা যায়। তাঁর খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। একটি জন্মদিনের পার্টিতে নাচেন তিনি।

যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশনসচেতন। তাঁর রূপে মুগ্ধ অগণিত ভক্ত। সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন।

গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের। সূত্র : ডিএনএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat