×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে তিনদিনের টানা বর্ষণে সুরমা নদীর পানি বৃদ্ধি : নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জে তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীসহ সীমান্ত নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকালে সুরমা নদীর ষোলঘর পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের নিম্নাঞ্চল নবীনগড়, বনানীপাড়া, ষোলঘর, তেঘরিয়া, বড়পাড়া কাজির পয়েন্ট, বিলপাড়সহ বিভিন্ন আবাসিক এলাকায় প্লাবিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পানির নিচে নিমজ্জিত আছে। হাওর ও নদীর পানি বেড়ে তাহিরপুর , দোয়ারাবাজারসহ নিম্মাঞ্চলের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীসহ সীমান্ত নদ-নদীগুলোতে পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যার আশংকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat