×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্যাতন বিরোধী কনভেনশনে যোগদানের উদ্দেশ্যে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ

জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেশনের (ইউএনসিএটি) পর্যালোচনা সভায় (রিভিউ মিটিং) জেনেভায় যোগদানের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন।
পর্যালোচনা সভায় আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি রয়েছেন।
আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ থেকে ৩১ জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এই সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘ নির্যাতন বিরোধী কমিটি এ সভার আয়োজন করেছে। সভায় বাংলাদেশ থেকে পাঠানো নির্যাতন বিরোধী প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। বাংলাদেশ থেকে এবারই প্রথম নির্যাতন বিরোধী প্রতিবেদন জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটিতে দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর নিউইয়র্কে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক, লাঞ্চনাকর ব্যবহার অথবা দ-বিরোধী ইউএনসিএটি স্বাক্ষরিত হয়। ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ এতে স্বাক্ষর করে এবং ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নির্ধারণ) আইন’ প্রণয়ন করে। বর্তমানে ১৬৬টি দেশ ইউএনসিএটি অনুমোদন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat