×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৪
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন

ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই দলকে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ালে, এমনকি টস করাও সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।ম্যাচ পরিচালানার জন্য আম্পায়ার তিন ঘন্টা অপেক্ষা করেন। তবে অবিরাম বৃষ্টি থামার কোন লক্ষ্মণ দেখা যায়নি। সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। অর্থাৎ টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দল ট্রফিটি ভাগাভাগি করে নেবে।পরিত্যক্ত হওয়া ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে আসা দর্শকদের জন্য ছিল চরম হতাশার। অবশ্য ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে ছিল না।টুর্নামেন্টের তৃতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে এবং আফগান্তিানের বিপক্ষে এক ম্যাচে জয়ী গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে স্বাগতিক বাংলাদেশ।পক্ষান্তরে ঢাকা পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ জয় করে আফগানিস্তান। তবে চট্টগ্রাম পর্বে দুই দলের কাছেই দ্ইু ম্যাচে পরাজিত হয় আফগানরা।
চট্টগ্রাম পর্ব শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে।নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হলেও এ ফর্মেটে ছয় দেখায় চারটি জয় নিয়ে পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে ছিল আফগানিস্তান।টি-২০ সিরিজের আগে একমাত্র টেস্টেও বাংলাদেশকে পরাজিত করে আফগানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat