×
ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-১০-১৮
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্ক থেকে সিডনি শুরু হচ্ছে দীর্ঘতম বিরতিহীন বিমান যাত্রা

কান্তাস এয়ারলাইন এ সপ্তাহান্তে নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত এই প্রথম বাণিজ্যিকভাবে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। আর এর মধ্যদিয়ে একটি বিমান ও এর যাত্রীদের দীর্ঘ যাত্রার মানসিক ও শারীরিক সীমার পরীক্ষা হতে যাচ্ছে। খবর এএফপি’র। খবর এএফপি’র।এ বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এ এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ বিমান যাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।সর্বোচ্চ ৪০ যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটির শুক্রবার নিউইয়র্ক ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব যাত্রীর অধিকাংশ কান্তাসের কর্মচারি। এ দীর্ঘ পথ অতিক্রম করে রোববার সকালে বিমানটির অস্ট্রেলিয়ায় অবতরণের কথা রয়েছে।সিডনিতে পৌঁছাতে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমানটিকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যাত্রা শুরুর পর বিমানটিতে যাতে পুনরায় জ্বালানি নিতে না হয় সেজন্য এতে পর্যাপ্ত জ্বালানি রাখার ব্যবস্থা রয়েছে।এরআগে কোন এয়ারলাইন এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি বলে জানান কান্তাস সিইও অ্যালান জইস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat