×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১১-০৮
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভের সময় সংঘর্ষ চলাকালে পড়ে যাওয়া হংকং শিক্ষার্থীর মৃত্যু

বহুতল গাড়ি পার্কিং ভবন থেকে পড়ে যাওয়া হংকংয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহান্তে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলাকালে এ শিক্ষার্থী সেখান থেকে পড়ে গিয়েছিল। শুক্রবার হাসপাতালের কর্মকর্তারা একথা জানান।
এদিকে এ নগরীতে কয়েক মাসের সহিংস সমাবেশের পর এ মৃত্যুর ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র এলেক্স চোউ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৯মিনিটে মারা যায়। কুইন এলিজাবেথ হাসপাতাল খবরটি নিশ্চিত করেছে।সিউং কোয়ান ও জেলায় গভীর রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর সোমবার ভোরে অচেতন অবস্থায় চোউকে হাসপাতালে নেয়া হয়।গাড়ি পার্কিংয়ের ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়। সে অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। বিক্ষোভকারীরা ওই ভবন থেকে ইট-পাথর ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছিল।চোউ কিভাবে আহত হয়েছে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তিনি পাঁচ মাস ধরে চলা বিক্ষোভে অংশ নিচ্ছিছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat