×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১২-০৩
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনে টাইফুন কামুরি আঘাত হেনেছে

টাইফুন কামুরি প্রবল ঝড় ও বৃষ্টিসহ ফিলিপাইনে মঙ্গলবার আঘাত হেনেছে।হাজার হাজার লোক আশ্রয় কেন্দ্রে উঠেছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার দিনের শেষদিকে আঘাত হানা এই ঝড়ে বাড়িঘরের দরোজা,জানালা ও ছাদ উড়ে গেছে। ম্যানিলার দক্ষিণাঞ্চল দিয়ে ঝড়টি উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। ম্যানিলায় ১৩ মিলিয়ন লোক বসবাস করে। দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস এ অংশ নিতে কয়েক হাজার এ্যাথলেটস এখানে অবস্থান করছেন।আবহাওয়াবিদরা বলেছেন, ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে,ঝড়ের গতি ঘন্টায় ১৫৫ কিলোমিটার যা দমকা আকারে ঘন্টায় ২৩৫কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে।নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লুসিথো মেনডোজা বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি,তবে এই ক্ষয়ক্ষতি গুরুতর মনে হচ্ছে। এই ঝড়ের কারণে বিকল অঞ্চল থেকে ৩লাখ ৪০ হাজার লোক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat