×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০২-০৬
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনে হাসপাতালে শয্যার মারাত্মক সংকট : মৃতের সংখ্যা বেড়ে ৫৬০

চীনের বিভিন্ন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংখ্যা এবং চিকিৎসা উপকরণের মারাত্মক সংকটের মুখে পড়েছে। এদিকে বৃহস্পতিবার এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০ জনে দাঁড়িয়েছে। ভাইরাসের উৎপত্তি কেন্দ্রের দূরের অনেক নগরী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। খবর এএফপি’র।
চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দেশব্যাপী বেড়ে ২৮ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের ২০টিও বেশি দেশে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে এক নবজাতক রয়েছে। ভুমিষ্ট হওয়ার ৩০ ঘন্টার মধ্যেই তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে।উহান নগরীর কর্মকর্তা হু লীসান বলেন, অতিরিক্ত হাজার হাজার রোগীর চাপ থাকায় এখানে হাসপাতালের মারাত্মক সংকট দেখা দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, এ নগরীতে করোনাভাইরাস চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণেরও সংকট রয়েছে।এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা নগরীর বিভিন্ন হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা কেন্দ্র খোলার কথা বিবেচনা করছে।এদিকে এ ভাইরাস বিশ্ব স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করার পর বিশ্বব্যাপী উদ্বেগ অনেক বৃদ্ধি পেয়েছে।ডব্লিউএইচও নতুন এ করোনাভাইরাস মোকাবেলায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার অর্থ সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat