×
ব্রেকিং নিউজ :
উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু
  • প্রকাশিত : ২০২০-০২-১০
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোসিয়েদাদকে বিধ্বস্ত করে সুপার কাপের শিরোপা জিতলো বার্সেলোনা নারী দল

প্রথমবারের মত আয়োজিত নারী স্প্যানিশ সুপারকাপের শিরোপা জয় করেছে বার্সেলোনা। রোববার সালামাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয় করে বার্সা নারী দল।
রাইট-ব্যাক মার্তা টোরেয়োন হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। এছাড়া এ্যালেক্সিয়া পুটেলাস ও আসিসাত ওশোয়ারা দুজনেই দুটি করে গোল করেছেন। বার্সার হয়ে বাকি গোল দুটি করেছেন ক্যান্ডেলা আন্ডুয়ার ও ক্যারোলিন গ্র্যাহাম হানসেন। সোসিয়েদাদের হয়ে সান্তনাসূচক একমাত্র গোলটি করেছেন ম্যানুয়েলা লারেও।
২০১৫ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের দিকেই এখন মূল লক্ষ্য বার্সেলোনার। লিগে এখনো ১২টি ম্যাচ বাকি। দ্বিতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে বার্সা ৯ পয়েন্ট এগিয়ে আছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও তাদের প্রতিপক্ষ এ্যাথলেটিকো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat