×
ব্রেকিং নিউজ :
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ : কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের বছরব্যাপি অনুষ্ঠান শুরু হচ্ছে আজ

মুজিববর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশন বছরব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার রাতে উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১মার্চ) উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে দুতাবাসের সকল কর্মকর্তা জাতিরপিতা বঙ্গবন্ধুর টুঙ্গীপাড়াস্থ সমাধিতে পূষ্পমাল্য অর্পণ করবেন। উপ-হাইকমিশনার ও তার সহধর্মিনী ইসমাত জেরিন ছাড়াও দূতাবাস প্রধান বি এম জামাল হোসেন ও তার সহধর্মিনী আবিদা সুলতানা, কাউন্সিলর মো: বশির উদ্দীন, কাউন্সিলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ সফিউল ইমাম, ফার্স্ট সেক্রেটারী (বানিজ্যিক) শামসুল আর্ফি, ফার্স্ট সেক্রেটারী (প্রেস) মো: মোফাকখারুল ইকবাল ও তার সহধর্মিনী তাসমিমা বেগম, ফার্স্ট সেক্রেটারী শামীমা ইয়াসমিন স্মৃতি ও সেকেন্ড সচিব (কন্সুলার) শেখ শাফিনুল হক এ সময় উপস্থিত থাকবেন।এ ছাড়া কোলকাতা উপ-হাইকমিশনের উদ্যেগে ১৭ মার্চ থেকে যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বছরব্যাপী বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী-র নানা অনুষ্ঠান। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে। এর আগে বঙ্গবন্ধুর পাঠ্যকালের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪নং কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধানিবেদনের মধ্যদিয়ে শুরু হবে বছরব্যাপী নানা অনুষ্ঠান।উল্লে¬খ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কোলকাতার এই মিশনটির গুরুত্ব ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এখান থেকেই বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat