×
ব্রেকিং নিউজ :
সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল
  • প্রকাশিত : ২০২০-০৩-১২
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমালোচনা না করে সহায়তার আহবান নাসিমের

রাজনৈতিক কারণে সমালোচনা না করে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, “সমালোচনা না করে দলমত নির্বিশেষে সবাইকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করা উচিত।” করোনা রোগীদের সনাক্ত করতে বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা আরও জোরালো করার পরামর্শ দেন তিনি।
নাসিম আজ তার ধানমন্ডির বাসায় কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। করোনা ভাইরাসকে মোকাবেলায় তড়িত পদক্ষেপ নেয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানুষের দুর্যোগের সুযোগ নিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা পরিহার করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতিও তিনি আহ্বান জানান।
করোনা ভাইরাসের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সংক্ষিপ্ত কমসূচি ঘোষণা করেছে ১৪ দল। জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষের কর্মসূচিতে শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন। মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং তরিকত ফেডারেশনের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করবে ১৪ দল। ২০ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানাবেন তারা।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডরী এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদি লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat