×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একথা জানানো হয়। খবর এএফপি’র।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সোফি গ্রিগোইর-ট্রুডোর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, তার শরীরে করোনাভাইরাসের হালকা উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা হবে। তিনি ভাল বোধ করছেন এবং সতর্কতামূলক সকল উপদেশ মেনে চলছেন। ‘প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ্য আছেন। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নির্দিষ্ট সময় ১৪ দিনের জন্য আলাদা রাখা হবে।’ তবে তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে না।
‘প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং তিনি কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’
এরআগে এক বিবৃতিতে বলা হয়, ব্রিটেন থেকে ফিরে আসার পর গ্রিগোরি-ট্রুডোর হালকা জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। গত রাতের শেষের দিকে তার এ জ্বর আসে। এর পরপরই তিনি ডাক্তার দেখান এবং পরীক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat