×
ব্রেকিং নিউজ :
সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল
  • প্রকাশিত : ২০২০-০৩-১৫
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস রোধে গোটা দেশে লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন

 ইতালির পরে স্পেন শনিবার করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লোকদের চলাচল বন্ধে কড়াকড়ি আরোপ করে এ সময় স্বাস্থ্যসেবা ও খাবার সংগ্রহ ছাড়া কারো বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ৪৬ মিলিয়ন লোকের এই দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লোকজনের চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।শনিবার আনুষ্ঠানিকভাবে ১৫ দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে এই বিধিনিষেধ আরোপ করা হলো।
শুক্রবার সন্ধ্যার পর থেকে স্পেনে নতুন করে ১,৫০০ লোক করোনা আক্রান্ত হয়েছে।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৫৩ জন, আক্রান্তের এই সংখ্যা ইউরোপে ইতালির পরে দ্বিতীয়। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat