×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০৫
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কয়েকটি দেশ অবৈধ প্রবাসী বাংলাদেশীদের ফেরত পাঠাতে চাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে কয়েকটি দেশ অবৈধ প্রবাসী বাংলাদেশীদের ফেরত পাঠাতে চাচ্ছে। যে দেশগুলো ফেরত পাঠাতে চায় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ।
এইসব বিষয় কার্যকরভাবে সমাধান করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যেসব দেশ থেকে ফেরত পাঠাতে চায় সেগুলো হলো- মালদ্বীপ ও মধ্যপ্রাচ্যর ৪ থেকে ৫টি দেশ। আমরা দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রবাসী বাংলাদেশীদের সাহায্য করার অনুরোধ জানিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের (কোভিড ১৯) আগ্রাসী আক্রমণের এই সময়ে মূলত যারা অবৈধভাবে বিদেশে আছেন, তাদের নিয়ে আমরা কিছুটা চাপের মধ্যে আছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করে যে, দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই অবস্থান থেকে এই চাপ তেমন ঝামেলার সৃষ্টি করবে না।
মালদ্বীপ থেকে প্রবাসীদের পাঠানোর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি বলেছেন যে, সেখানে অনেক বাংলাদেশী অবৈধভাবে আছেন। এখন যেহেতু করোনার কারণে পর্যটন বন্ধ, হোটেল-রেস্তোরা বন্ধ সেহেতু যারা বৈধভাবে আছেন তাদেরকে মালদ্বীপ সরকার বিভিন্নভাবে সাহায্য করছেন। কিন্তু যারা অবৈধভাবে আছেন তাদের অনেকেরই বেশি কষ্ট হচ্ছে।
বিশ্বে আরো অনেক দেশে বাংলাদেশের বড় শ্রম বাজার রয়েছে- সেগুলোর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরা কেইস বাই কেইস সেগুলোর নিষ্পত্তি করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat