×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের আদালতসমূহে ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

 আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি থাকবে।
ছুটি বৃদ্ধি বিষয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়টি আজ বাসস’কে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এর সাথে সংযুক্ত থাকবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি তিন দফা বৃদ্ধি করা হয়। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat