×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ১৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডে বুধবার নতুন করে আটজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে দেশটিতে নতুন করে আর কোন কমিউনিটি সংক্রমণ দেখা যায়নি। খবর সিনহুয়ার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৯ নভেম্বর ফিনল্যান্ড থেকে সুইডেন ও কাতার হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে আলাদা রাখা হয়েছে। একই দিন কানাডা থেকে হংকং হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো আরেক ব্যক্তি কোভিড-১৯ রোগে সংক্রমিত হওয়ায় তাকেও আলাদা রাখা হয়েছে। তাদের দু’জনকে তিন দিন আলাদা রেখে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তারা বর্তমানে অকল্যান্ডের একটি কেন্দ্রে কোয়ারেন্টাইনে রয়েছেন।
তারা জানায়, এছাড়া গত ১৯ নভেম্বর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো একই পরিবারের পাঁচজনকে তিনদিন আলাদা রেখে করোনা পরীক্ষা করা হলে তারা সকলে পজিটিভ হন। ক্রাইস্টচার্চের একটি কেন্দ্রে এসব লোক কোয়ারেন্টাইনে রয়েছেন।
মন্ত্রণালয় জানায়, নিউজিল্যান্ডে এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat